ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাবেন মাহফুজুর রহমান 

    রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাবেন মাহফুজুর রহমান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় কয়েক বছর ধরে প্রত্যেক ঈদে একক গানের সঙ্গীতানুষ্ঠান প্রচার করে তীব্র আলোচনা-সমালোচনায় রয়েছেন ড. মাহফুজুর রহমান।

    এবার রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাতে টিভির পর্দায় হাজির হতে যাচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান। সেখানে তিনি একটি রেসিপি শেখাবেন।

    এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন মাহফুজুর রহমান।

    মাহফুজুর রহমান অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজে রান্না করবেন। শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন। তার কণ্ঠে ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা।

    উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে টেলিভিশনটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ