ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জার্মানিতে করোনা টিকার স্থানে স্যালাইন পুশের অভিযোগ

    জার্মানিতে করোনা টিকার স্থানে স্যালাইন পুশের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মানির নর্থ সি কোস্ট এলাকায় রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে মানুষকে স্যালাইন ওয়াটার পুশ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি, এমনকি তার নামও প্রকাশ করা হয়নি। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

    প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহে স্যালাইন প্রবেশ ক্ষতিকর কিছু নয়। তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার একটি নির্দেশনা জারি করে।

    অবশ্য তদন্ত শুরু হলেও ওই নার্সকে আটক বা ভ্যাকসিন প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়েছে কি না সেটি এখনও পরিষ্কার নয়। তবে সম্প্রচার মাধ্যম এনডিআর জানিয়েছে, ভ্যাকসিন প্রতারণা সংক্রান্ত এই মামলাটি স্পেশাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো তদন্ত করে থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ