ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সন্ত্রাসবাদকে সমর্থন : পাকিস্তানের ওপর ‌তীব্র ক্ষোভ আফগানদের

    সন্ত্রাসবাদকে সমর্থন : পাকিস্তানের ওপর ‌তীব্র ক্ষোভ আফগানদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত এলাকায়  সহিংসতা যত বাড়ছে দেশটির নাগরিকরা ততই পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছেন। লাখ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটারে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছেন।

    সোশ্যাল মিডিয়া ইনসাইট কোম্পানি ‘টকওয়াকার’ এর বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ‘স্যাঙ্কশনঅনপাকিস্তান’ (পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ হোক)  হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ৭ লাখ ৩০ হাজার মানুষ। হ্যাশট্যাগ ব্যবহারকারীদের ৩৭ শতাংশ আফগানিস্তানে বসে এটা করছেন।  

    সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড শুরু করার অন্যতম প্রবক্তা ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সাংবাদিক হাবিব খান তোতাখিল। টুইটারে তিনি লেখেন, যদি আপনি আফগানিস্তানের নাগরিক অথবা বন্ধু হয়ে থাকেন- তাহলে আওয়াজ তুলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো প্লাটফর্ম ব্যবহার করে তিনি আফগান নাগরিকদের সমর্থনে প্রক্সি যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, আফগানিস্তান আজ আক্রমণের মুখে। এই মুহূর্তে আপনাদের সহায়তা প্রয়োজন। 

    সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। আফগানিস্তানের আশরাফ গনি সরকারের অভিযোগ- পাকিস্তান তালেবানকে সরাসরি সহায়তা করছে। তবে পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করছে। ট্রিলিয়ন ডলার আর্থিক এবং সামরিক সহযোগিতা পাওয়া সত্ত্বেও আফগান সরকারি বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে পাকিস্তান সেই প্রশ্ন তুলছে।

    ওয়াজমা ফ্রগ নামে একজন টুইটারে লেখেন, সাড়ে তিন কোটি আফগান নাগরিকের মধ্যে পাকিস্তান এক লাখের কম তালেবানকে পছন্দ করেছে। এখন আফগানিস্তানের ঘরে ঘরে শত্রু। এটা তো থাকার কথা ছিল না। পাকিস্তান কেন আফগান সরকারকে সমর্থন  করছে না, সেই প্রশ্ন রাখেন তিনি। 

    দাউদ জানবিস নামে এক আফগান সাংবাদিক দেশটিতে সহিংসতার জন্য পাকিস্তানকে দোষারোপ করেন। তিনি বলেন, পাকিস্তানের অস্তিত্ব সন্ত্রাসবাদকে সমর্থন এবং পরিচালনার ওপর নির্ভর করে। এই বিষয়টির সমাধান না হলে পৃথিবী কারও জন্য নিরাপদ হবে না। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ