ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ টিকা ঢাকার পথে

    সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ টিকা ঢাকার পথে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকার চালানটি এখন ঢাকার পথে।

    বুধবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।


    তিনি জানান, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি দোয়া হয়ে ঢাকায় পৌঁছাবে।

    এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

    উল্লেখ্য, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ ডোজ টিকা। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ।

    এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ছয় লাখ ডোজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ