ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

    কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগের আয়োজনে বুধবার বেলা ১১ টায় ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বশির খান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আ: সোবাহান গাজী, যুবলীগ নেতা আলতাফ হোসেন মাতুব্বর, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জিয়া খান, সেচ্চাসেবক লীগের সভাপতি সোহাগ মুন্সি, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বেলাøাল প্যাদা, সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, নিহত ছাত্রলীগ নেতা রাকিবুলের বাবা নাসির উদ্দিন মাতুব্বর, মামা গাজী মাইনুল ইসলাম প্রমূথ। বক্তারা অভিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

     মানববন্ধন ও সমাবেশে শত শত মানুষ অংশ গ্রহন করে।  উল্লেখ্য গত ২৮ জুলাই রাতে রাকিবুলকে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি তরিকুল ইসলাম ও তার বড় ভাই সাইফুল ইসলাম রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী কুপিয়ে ডান হাত বিছিন্ন করে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। ১০ দিন পর ৭ আগষ্ট সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যায়। গত ২৯ জুলাই নিহত ছাত্রলীগ নেতা রাকিবুলের মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করে। পুলিশ খলিল, নোমান, নয়ন বয়াতি ও মাষ্টার মাইন্ড রুবেল সিকদারকে গ্রেফতার করে।  

    কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  খন্দকার  মোস্তাফিজুর বলেন, এরই মধ্যে মাষ্টার মাইন্ডসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ