ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ২৪ ঘণ্টায় ৪৩৯ তালেবানকে হত্যা

    ২৪ ঘণ্টায় ৪৩৯ তালেবানকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে বিদ্রোহীগোষ্ঠী তালেবানের ৪৩৯ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে আরও কমপক্ষে ৭৭ তালেবান সদস্য আহত হয়েছেন বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

    আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের নানগরহার, লাঘমান, লোগার, পাকতিয়া, উরুজগান, জাবুল, ঘোর, ফারাহ, বালখ, হেলমান্দ কাপিসা এবং বাঘলান প্রদেশে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) অভিযানে ৪৩৯ তালেবান সন্ত্রাসী নিহত ও আরও ৭৭ জন আহত হয়েছেন।

    কান্দাহার প্রদেশে পৃথক বিমান হামলায় তালেবানের আরও ২৫ সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক টুইটে বলা হয়েছে, গতকাল কান্দাহারে আফগান বিমান বাহিনীর হামলায় তালেবানের ২৫ সন্ত্রাসী নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন।

    একের পর এক প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে যাওয়ার পর বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ পরিদর্শনে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। মাজার-ই-শরিফে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তাবাহিনীর তুমুল লড়াই চলছে। মঙ্গলবার মাজার-ই-শরিফে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের বিশেষ বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করে।

    গত এক সপ্তাহের মধ্যে কম সময়ের মধ্যে আফগানিস্তানের অন্তত ৯টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান বলে খবর দিয়েছে আলজাজিরা। তালেবানের দখলে যাওয়া প্রাদেশিক রাজধানীগুলো হলো ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সার-ই-পুল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ। সর্বশেষ বুধবার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির দখল নেয় তালেবান। এর মাধ্যমে আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে এক-চতুর্থাংশের দখল তালেবানের হাতে চলে গেছে।

    এদিকে, আগামী এক থেকে তিন মাসের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের আক্রমণ জোরাল হওয়ায় মার্কিন গোয়েন্দাদের ধারণার চেয়েও অনেক আগে কাবুল সশস্ত্র এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

    মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি গত জুনের চেয়ে ভয়াবহ খারাপ অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গত জুনে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, মার্কিন সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে কাবুল নিয়ন্ত্রণে নিতে পারে তালেবান।

    যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর সদস্যরা দেশটি ছাড়তে শুরু করায় শাসনক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তালেবান। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে বলে ঘোষণা দেন।

    মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে গত ২০ বছরে মানবাধিকার পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা মুছে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের প্রধান গুলাম বাহাউদ্দিন জাইলানি রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে।

    গত দুই মাসে ৬ লাখের বেশি পরিবার বাস্ত্যুচুত হয়েছে; যাদের অধিকাংশই রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের মোট ভূখণ্ডের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। এছাড়া ১১টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ