ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বুধবার থেকে ভারতীয় ভিসা সেন্টার চালু

    বুধবার থেকে ভারতীয় ভিসা সেন্টার চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো। 

    মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।


    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লকডাউন/বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

    এর আগে, গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে সকল ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়। প্রায় এক মাস ১০ দিন পর আবার ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে।  

    ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

    উল্লেখ্য, ভিসা সেন্টারের মাধ্যমে বিজনেস, কনফারেন্স, কূটনৈতিক, চাকরি, জরুরি, এন্ট্রি, সাংবাদিক, মেডিকেল, মিশনারি, দুই মাসের মধ্যে পুনঃপ্রবেশ, গবেষণা, শিক্ষার্থী, পর্যটক ও ট্রানজিট ভিসা দেয় ভারত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ