ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চট্টগ্রামে মৃত্যু ১০, শনাক্ত ৮৭৯

    চট্টগ্রামে মৃত্যু ১০, শনাক্ত ৮৭৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।

    মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

    এদিন করোনায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে নগর এলাকায় ৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮২ জন।  

    এদিকে, চট্টগ্রামে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও, মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা-সংকট তৈরি হয়েছে। আইসিইউও খালি নেই। এ অবস্থায় চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ