ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা ইরানের

    পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা ইরানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেডলাইন বলে ঘোষণা করেছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। সোমবার (৯ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই নিন্দা জানান।

    তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কূটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগ দেয়া উচিত।

    সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি ট্যাংকারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাঈদ খাতিবজাদে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই প্রথম নয়। এ সময় তিনি ২০১৯ সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাংকার আটক হওয়া ঘটনা উল্লেখ করে বলেন, সেটি ছিলো অবশ্যই আন্তর্জাতিক আইনের লংঘন।


    ওমান সাগরের হামলা প্রসঙ্গে গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বেআইনি ও নির্দয় এই হামলার পেছনে খুব সম্ভবত ইরান রয়েছে যারা একটি অথবা কয়েকটি ড্রোন দিয়ে ওই জাহাজে হামলা চালায়। এর কঠিন জবাব দেয়ার জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে লন্ডন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ