ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

    পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে (২৫) আটক করেছেন র‌্যাব-০৮ এর সদস্যরা। রবিবার (৮ আগস্ট) প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম। গত ২৮ জুলাই ওই কলেজছাত্রী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  

    মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে আবু বক্করের পরিচয় হয়। এর কয়েকদিন পর আবু বক্কর তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হলে সোমবার (২৬ জুলাই) দুপুরে কলেজছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে আবু বক্করের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।  এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবু বক্কর পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য চান ওই ছাত্রী। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলেজছাত্রীকে উদ্ধার করে। 

    নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম হত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে যোগ দিতে এসেছিলেন আবু বক্কর ছিদ্দিক। মানববন্ধন শেষে যাওয়ার পথে র‌্যাব-৮ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।  পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, আবু বক্করকে আটক করে কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ