ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

    দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে কাতার। বাংলাদেশের অনুরোধে এ ইতিবাচক সাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।

    সোমবার (৯ আগস্ট) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের প্রথম বৈঠক হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখিকে কর্মী নেওয়ার অনুরোধ জানান।

    বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কাতারে সাড়ে তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। নতুন কোনো ক্ষেত্রে আমাদের এখান থেকে আরও লোকজন পাঠাতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তাদের নতুন চাহিদা আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আরও জোরালোভাবে কাজ করবে।’

    করোনা মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে দু’দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ প্রসঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের চেম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের প্রতিমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

    কাতারের প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন এবং দু’দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ