ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কুমিল্লায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৪

    কুমিল্লায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৪ জন।

    সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫ জন, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, বরুড়া ও মনোহরগঞ্জে ২ জন করে এবং কুমিল্লা সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলায় একজন করে রয়েছেন।

    জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ২৪০ জনে। আক্রান্তের হার ২৮.৩ শতাংশ।

    নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯, আদর্শ সদরে ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ে ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামে ৩৩, দেবীদ্বারে ৩০, দাউদকান্দিতে ৬৯, লাকসামে ১৬, লালমাইয়ে ৯, নাঙ্গলকোটে ৪২, বরুড়ায় ৩২, মনোহরগঞ্জে ২৩, মুরাদনগরে চার, মেঘনার ২০, তিতাসের এক এবং হোমনা উপজেলার ৪৩ জন রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ