ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • প্রাদেশিক রাজধানী কুন্দুজ যে কারণে গুরুত্বপূর্ণ

    প্রাদেশিক রাজধানী কুন্দুজ যে কারণে গুরুত্বপূর্ণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ করছে তালেবান। এর মধ্যে বেশি আলোচনায় আসছে কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ শহর। দেশের খনিজসমৃদ্ধ উত্তরাঞ্চলীয় প্রদেশের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয় এ শহর। এছাড়া আরো বিভিন্ন কারণে শহরটি খুবই গুরুত্বপূর্ণ।

    বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ কাবুলসহ অন্যান্য প্রধান শহরের সাথে কুন্দুজের সংযোগকারী মহাসড়ক রয়েছে। পাশাপাশি তাজিকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে এই প্রদেশের। সেই সীমান্ত আফগান আফিম এবং হেরোইন মধ্য এশিয়ায় পাচারের জন্য ব্যবহৃত হয়। এসব মাদকের শেষ গন্তব্য ইউরোপ। কুন্দুজ নিয়ন্ত্রণ করা মানে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট নিয়ন্ত্রণ করা।

    কুন্দুজ তালেবানদের জন্য প্রতীকী তাৎপর্যও বহন করে, কারণ এটি ২০০১ সালের আগে উত্তরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। জঙ্গিরা ২০১৫ এবং ২০১৬ সালে শহরটি দখল করে কিন্তু তা কখনোই ধরে রাখতে পারেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ