ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফলে বিএম কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বাউফলে বিএম কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় বাসুদেব দত্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    আজ মঙ্গলবার সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়।

    বাসুদেবের বাবার নাম বাবুলাল দত্ত। বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ছিলেন বাসু।

    বাসুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাবুলাল দত্ত গোয়ালঘর থেকে গরু আনতে যান। এ সময় তিনি ঘরের পাশে একটি গাছের ডালে তার ছেলে বাসুদেবের গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান।

     
    স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বাসুদেব দত্ত মানসিক হতাশায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আলম মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ