ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • করোনা মোকাবেলায় নতুন আইন, ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভ

    করোনা মোকাবেলায় নতুন আইন, ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মোকাবেলার জন্য ফ্রান্স এবং ইতালিতে যে নতুন আইন পাস করা হয়েছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশ দুটির জনগণ। সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য পাস এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের আইন পাসের বিরুদ্ধে গতকাল (শনিবার) ফ্রান্সের রাজপথে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

    রাজধানী প্যারিসে অন্তত ১৭ হাজার মানুষ এবং নিস শহরে ১০ থেকে ২০ হাজার মানুষ বিক্ষোভ করেন। এই বিক্ষোভ সমাবেশে ইয়েলো ভেস্ট বা হলুদ পোশাকধারী বিক্ষোভকারীরা অংশ নিলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

    ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সারা দেশের বিভিন্ন শহরে দুই লাখ ৩৭ হাজার মানুষ করোনা আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যামব্রাই শহরে করোনা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রায় সমস্ত রেস্টুরেন্ট এবং ক্যাফে বন্ধ রাখা হয়।

    সরকারি কর্মকর্তারা বারবার বলছেন, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে হলে এই আইন বাস্তবায়ন করা দরকার। ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত শতকরা ৫৫ ভাগের বেশি মানুষ পরিপূর্ণভাবে টিকার আওতায় এসেছেন।


    ফ্রান্সের নতুন আইনের আওতায় ঘরোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য স্বাস্থ্য পাস লাগবে যাতে প্রমাণ হবে যে, তারা টিকা নিয়েছেন। এছাড়া, আগামীকাল থেকে যেসব মানুষ বার, রেস্টুরেন্ট অথবা দীর্ঘ পাল্লার রেল কিংবা বিমান ভ্রমণ করতে চান তাদেরকেও স্বাস্থ্য পাস দেখাতে হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ