ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জানের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জানের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    রোববার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

    তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও দুইজন নেত্রকোনার বাসিন্দা।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

    এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ