ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • হেডফোন বিস্ফোরণে যুবকের মৃত্যু

    হেডফোন বিস্ফোরণে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে অত্যাধুনিক সব ডিভাইস হয়ে উঠছে আমাদের নিত্য অনুষঙ্গ। তবে এসব ডিভাইস যে অনেকসময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে তার প্রমাণ মিলেছে বারংবার। আবারও ঘটলো তেমনই এক ঘটনা।

    প্রতিবেশী দেশ ভারতের রাজ্য জয়পুরের উদয়পুরিয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটলো সম্প্রতি। গ্রামের ২৮ বছর বয়সী রাকেশ কুমার নগর কানে ব্লু-টুথ হেডফোন দিয়ে বই পড়ছিলেন। হঠাৎই ছোট্ট যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। তাতেই হার্ট অ্যাটাক করে মারা যান ওই যুবক।


    স্থানীয় পুলিশের বরাতে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানায়, রাকেশ কুমার নগর তার বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত শুক্রবার তিনি পড়াশোনা করার সময় কানে ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিলেন। এসময় ডিভাইসটি অন্য একটি ইলেক্ট্রোরাল আউটলেটে প্লাগ-ইন করা ছিল। আর সে সময়ই দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ আরও জানায়, হঠাৎই কানের মধ্যে বিস্ফোরণ ঘটলে দ্রুত অচেতন হয়ে পড়েন রাকেশ। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

    চিকিৎসক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার দুটো কানেই গুরুতর আঘাত লেগেছে, তবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ