ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চব্বিশ ঘণ্টায় আরও ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত

    চব্বিশ ঘণ্টায় আরও ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে একদিনে ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং রাজধানীর বাইরে হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

    শনিবার (০৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৬ আগস্ট সকাল ৮টা থেকে ৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২০৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ১৯৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১০ জন।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জনসহ অন্যান্য বিভাগে ৩৯ জন ভর্তি হয়েছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছে তিন হাজার ৩১২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ