ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, হত্যা মামলার আসামি নিহত

    র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, হত্যা মামলার আসামি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাজাল ওরফে ধামা কাজল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কাজল গরুবোঝাই ট্রাকচালক হত্যা মামলার আসামি। শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টায় নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

    র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল খান বলেন, বন্দুকযুদ্ধে নিহত ধামা কাজল গরুবোঝাই ট্রাকে গুলি চালিয়ে চালক হত্যার সঙ্গে জড়িত। শুক্রবার রাতে বায়েজিদ লিংক রোডে একদল ডাকাত অবস্থান করছে, এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতদল র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। পরে সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ধামা কাজল বলে শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়।


    গত ১৬ জুলাই ভোরে বায়েজিদ- ফৌজদারহাট লিংক রোডে কোরবানির পশু বোঝাই ট্রাক চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ