ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জাতিসংঘে মিয়ানমারের দূতকে হত্যার ছক, আটক ২

    জাতিসংঘে মিয়ানমারের দূতকে হত্যার ছক, আটক ২
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করায় দুইজনকে আটক করেছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত খিও জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধিত্ব করলেও গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর সমালোচক হিসেবে পরিচিত। সামরিক শাসক রাষ্ট্রদূত খিওকে বরখাস্ত করলেও বিশ্ব সংস্থায় এখনও তিনি বেসরকারি সরকারের প্রতিনিধিত্ব করছেন। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, আটক দুইজন হলেন, মিয়ানমারের নাগরিক ফায়ো হাইন তুত (২০) এবং ইয়ে হাইন জ (২৮)। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অড্রে স্ট্রাউস বলেন, ফায়ো হাইন তুত এবং ইয়ে হাইন জ আমেরিকার ভূখণ্ডে কোনো বিদেশি কর্মকর্তার ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে মারাত্মকভাবে আহত কিংবা হত্যার ছক কষছিলেন।

    অভিযোগকারীর তথ্য অনুযায়ী, ফায়ো হাইন তুত এফবিআইকে জানিয়েছেন, এক থাই অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তার যোগাযোগ করে রাষ্ট্রদূতের ওপর হামলা এবং তাকে পদত্যাগে বাধ্য করার লোকজন ভাড়া করতে অর্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন। রাষ্ট্রদূত পদত্যাগ না করলে হামলাকারীরা তাকে মেরে ফেলতে পারবে, এমনটাও বলেছিলেন ওই অস্ত্র ব্যবসায়ী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ