ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

    ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (৬ আগস্ট) সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

    দুই ম্যাচ হাতে রেখেই শুক্রবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় জয়ে পাঁচ টি-২০’র সিরিজ নিশ্চিত করে  টাইগাররা।

    এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

    পর পর তিন ম্যাচে যথাক্রমে ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।

    রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ