ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রাদেশিক একটি রাজধানী দখল করল তালেবান

    প্রাদেশিক একটি রাজধানী দখল করল তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান শুক্রবার বিকেলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নিয়েছে। বিবিসি বলছে, মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম তালেবান কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিল।

    দুটি সূত্রের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে এমন খবর জানানো হলেও আফগানিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা।


    বিবিসির প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হচ্ছে, জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারদিকের এলাকা দখল করে নেওয়ার পর তালেবান যারানজ দখলের জন্য অবিরাম হামলা চালিয়ে যাচ্ছিল।

    তালেবানের হাতে জারাঞ্জের পতনের বিষয়টি স্বীকার না করে আশরাফ গনি নেতৃত্বাধীন আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তালেবানের বিরুদ্ধে এখনো জারাঞ্জে লড়াই চালিয়ে যাচ্ছে কাবুল সরকার নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।

    আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের শুরুর পর থেকে তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। ইতোমধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামীন এলাকার দখল নেওয়া তালেবানের লক্ষ্য এখন বড় বড় শহর দখল করা।

    রয়টার্স শুক্রবার জানিয়েছে, আরও তিনটি প্রাদেশিক রাজধানী শহর তালেবানের দখলে যাওয়া শুধু সময়ের ব্যাপার। শহরগুলো হলো হেরাত প্রদেশে রাজধানী শহর হেরাত, জৌজান প্রদেশের রাজধানী শেবেরঘান ও হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ