ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দুই প্রাদেশিক রাজধানী দখলের দ্বারপ্রান্তে তালেবান

    দুই প্রাদেশিক রাজধানী দখলের দ্বারপ্রান্তে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের দুই প্রাদেশিক রাজধানী শহর তালেবান গোষ্ঠীর দখলে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। এই শহর দু’টি হলো জৌজান প্রদেশের রাজধানী শেবেরঘান ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

    জৌজান প্রদেশের প্রাদেশিক আইনসভার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, প্রদেশের ১০টি জেলার ৯টি ইতোমধ্যে তালোবান গোষ্ঠীর দখলে চলে গেছে। এখন তারা রাজধানী শেবেরঘান দখলের পথে এগোচ্ছে।


    প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল কাদের মালিয়া রয়টার্সকে বলেন, ‘চলতি সপ্তাহে শেবেরঘানের আশপাশের এলাকায় আফগানিস্তানের সেনাবাহিনী ও সরকারপন্থি সশস্ত্র সংগঠন আব্দুল রশিদ দোস্তাম মিলিশিয়া গ্রুপের সঙ্গে তালেবানগোষ্ঠীর লড়াই তীব্র হয়ে উঠেছে। সংঘাতে এখন পর্যন্ত ১০ সেনা সদস্য ও আব্দুল রশিদ দোস্তাম গ্রুপের এক কমান্ডার নিহত হয়েছেন।’

    এদিকে, গত এক সপ্তাহ ধরে আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের প্রাদশিক রাজধানী লস্কর গাহেও আফগানিস্তানের সামরিক বাহিনী ও তালেবানগোষ্ঠীর সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ছাড়াও নিহত হয়েছেন অনেক সাধারণ মানুষ।

    টানা হামলা ও গুলি-গোলা-বোমা বর্ষণে ঘরবাড়ি ছাড়ছেন হাজার হাজার মানুষ, কিন্তু অনেকেই নিরাপদ কোনো আশ্রয়ের সন্ধান পাচ্ছেন না। দোকান-পাট ও বাজারে অগ্নিসংযোগের কারণে অনেক জায়গায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিয়েছে।

    কাবুলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একজন জেষ্ঠ্য সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ব্যাপক সংঘাত চলায় গত প্রায় এক সপ্তাহ ধরে লস্কর গাহে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। তবে আমরা জানতে পেরেছি, সেখানে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে এবং তালেবানগোষ্ঠী সেখানে সুবিধাজনক অবস্থানে আছে।’

    ২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সে সময় এই গোষ্ঠীর প্রধান ঘাঁটি ছিল তালেবান শাসিত আফগানিস্তান।

    টুইন টাওয়ারে হামলার জেরে ওই বছর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। অভিযানে পতন হয় তালেবান সরকারের।

    অভিযানের প্রায় ২০ বছর পর চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণায় তিনি বলেছিলেন, ২০২১ সালের ১১ ডিসেম্বরের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনাসদস্যকে প্রত্যাহার করে নেওয়া হবে। পরে এই সময়সীমাকে আরও এগিয়ে ৩১ আগস্ট করা হয়।

    বাইডেনের এই ঘোষণার পর থেকেই নতুন উদ্যমে আফগানিস্তান পুনরায় নিজেদের দখলে নিয়ে আসার অভিযান শুরু করে কট্টরপন্থি ইসলামি গোষ্ঠী তালেবান। মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ৪১৯টি জেলার অর্ধেকেরও বেশির দখল নিয়েছে তালেবান।

    সূত্র : রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ