ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • টিকা না নেওয়ায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত

    টিকা না নেওয়ায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকা না নিয়ে অফিসে আসার জেরে চাকরি হারিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ৩ কর্মী। সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 


    খবরে বলা হয়, সিএনএনের পক্ষ থেকে ফে কোভিড টিকা নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু তা অমান্য করে সিএনএন-এর তিন কর্মী টিকা না নিয়েই অফিসে এসেছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই পত্রপাঠ ছাঁটাই করা হয়েছে আমেরিকার অফিসে কর্মরত ওই তিন কর্মীকে।

    সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকের বলেন, ‘‘গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম, নির্দেশ অমান্য করে ওই তিন কর্মী টিকা না নিয়ে অফিসে এসেছেন। তাঁদের বরখাস্ত করা হয়েছে।’’
    টুইটবার্তায় জেফ জুকের বলেন, ‘পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ বিষয়ে (টিকা নেওয়া) আমরা জিরো টলারেন্স নীতি নিয়েই চলব’।

    তিনি জানান, সিএনএন কর্মীরা যদি অফিসে বা অন্যত্র কোনও ব্যক্তির সংস্পর্শে আসেন তবে টিকা বাধ্যতামূলক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ