ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের চেষ্টা চীনের

    বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের চেষ্টা চীনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই বছরেই বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহের প্রচেষ্টা চালাবে চীন। বৃহস্পতিবার (৫ আগস্ট) একথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শিং জিনপিং। এসময় কোভ্যাক্সে ১০০ মিলিয়ন ডলার দান করার কথাও উল্লেখ করেন তিনি।

    এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক কোঅপারেশন (এপেক) জোটের রাষ্ট্রপ্রধানদের নিয়ে অভূতপূর্ব এক জরুরি অনলাইন বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াই করতে উন্নয়নশীল দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পর এখন এই ঘোষণা দিলেন জিনপিং। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, বছরের শুরু থেকে চীন ইতোমধ্যে অন্যান্য দেশে ৭০০ মিলিয়নের বেশি ডোজ টিকা সরবরাহ করেছে। চীনের রফতানি করা এই ৭০ কোটি টিকা পাওয়া দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

    চীনের প্রেসিডেন্টের এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন উন্নয়নশীল দেশগুলোতে ১০ কোটির বেশি টিকা দান করার ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশকে ১১ কোটি ডোজ কোভিড টিকা দান করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ