ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেলে আরও ৩০ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে আরও ৩০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়; যা এ যাবৎকালে একদিনের হিসেবে সর্ব্বোচ্চ। এদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

    তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে- ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন,  টাঙ্গাইলের ২জন, জামালপুরের ২ জন ও গাজীপুরের একজন রয়েছেন।

    এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা ১৪ জনের মধ্যে- ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও শেরপুরের একজন রয়েছেন।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

    এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।

    এছাড়া ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৩৯ জন রোগী। এর মধ্যে ২৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। বিষয়টি জানিয়েছে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খায়রুল আলম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ