ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত লাগেজ সুবিধা দেবে এমিরেটস

    আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত লাগেজ সুবিধা দেবে এমিরেটস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার যেকোনো গন্তব্যে ভ্রমণের জন্য যাত্রীদের ফ্রি লাগেজ সুবিধা দেবে এমিরেটস। আগামী ৯ আগস্ট থেকে আফ্রিকা গমনকারী যাত্রীরা এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, প্রথম এবং বিজনেস শ্রেণির যাত্রীরা জনপ্রতি ৬৪ কেজি পর্যন্ত লাগেজ সুবিধা পাবেন। ইকোনমি শ্রেণির সেভার, ফ্লেক্স এবং ফ্লেক্স-প্লাস ভাড়ায় ক্রয়কৃত টিকিটে যাত্রীরা জনপ্রতি ৪৬ কেজি (২পিস, প্রতি পিস ২৩ কেজি) ফ্রি লাগেজ সুবিধা পাবেন। অবশ্য, বিশেষ ভাড়ায় ভ্রমণকারী যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা শুধুমাত্র ২৩ কেজির এক পিস লাগেজে সীমাবদ্ধ থাকবে।


    বর্তমানে আবিদজান, আক্রা, আদ্দিস আবাবা, কায়রো, ক্যাসাব্লাঙ্কা, কোনাক্রী, ডাকার, দারেস সালাম, হারারে, জোহানসবার্গ (শুধুমাত্র ইনবাউন্ড), খার্তুম, লুয়ান্ডা, নাইরোবি এবং তিউনিসিয়ায় ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দেশে ক্রমান্বয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এমিরেটস।  এরই মধ্যে ১২০টির অধিক গন্তব্যে পুনরায় ফ্লাইট শুরু করতে সক্ষম হয়েছে এমিরেটস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ