ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • লেবাননে বিমান হামলা ইসরায়েলের

    লেবাননে বিমান হামলা ইসরায়েলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘লেবাননের যে এলকা ও অবকাঠামোসমূহ থেকে সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল, সে সব স্থানে বিমান হামলা চালানো হয়েছে।’


    এছাড়া আগে রকেট হামলা চালানো হতো- দক্ষিণ লেবাননের এমন একটি লক্ষ্যেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

    লেবাননে হেজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশন চ্যানল আল মানার জানিয়েছে, ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।

    বুধবার লেবানন থেকে ছোড়া দু’টি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল, এবার বিমান হামলাও চালালো তারা।

    বুধবার লেবাননের সীমান্ত এলাকার কাছে ইসরায়েলের কিরিয়াত শমোনো শহর সংলগ্ন এলাকায় রকেট হামলা ঘটে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছিল, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলি সীমান্তের কাছে আছড়ে পড়ে এবং অন্য দু’টি ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে।

    বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবারের হামলার দায় কেউ দায় স্বীকার না করলেও লেবাননের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল সেসব এলাকা ইরান সমর্থিত হেজবুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রণাধীন। তবে ওই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ