ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।  

    তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিন ময়মনসিংহের। এ ছাড়া কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

    উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১১ জন, জামালপুরের ২ জন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রয়েছেন।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৮০ জন রোগী ভর্তি আছেন৷, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

    এদিকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খায়রুল আলম জানিয়েছেন, এই হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছে ৫১ জন রোগী। এদের মধ্যে ২৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ২৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।

    ময়মনসিংহের সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় নতুন করে ১ হাজার ৫৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ