ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বুদ্ধদেব গুহ

    শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বুদ্ধদেব গুহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। ৮৫ বছর বয়সী এই লেখক গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

    আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এ স্থানান্তরিত করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন এই সাহিত্যিক।

    হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন। তবে মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

    এ ছাড়া, বুদ্ধদেবের দেহ অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


    চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ