ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সরকারকে অক্সিজেন প্ল্যান্ট কেনার অনুমতি মন্ত্রিসভার

    সরকারকে অক্সিজেন প্ল্যান্ট কেনার অনুমতি মন্ত্রিসভার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার নতুন করে আরও ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

    বুধবার (৪ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


    অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি জানান, আমাদের অক্সিজেন প্ল্যান্ট কিনতে হবে সেটি অনুমোদন দেওয়া হয়েছে। এর দাম ও অন্য বিষয়গুলো পরবর্তী সভায় বিবেচনা করবো। কারণ, ফিন্যান্সিয়াল বিষয়টি আজকে বিবেচিত হয়নি। এটা আমরা নীতিগত অনুমোদন দিয়েছি। সুতরাং, ফিন্যান্সিয়াল ইনভলভমেন্টটা পরবর্তীতে অনুমোদনের জন্য আসবে।’

    এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্টের আওতায় ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনা সংক্রান্ত প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ