ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • আগাম জামিনের দ্বার খুলতে প্রধান বিচারপতিকে অনুরোধ কাজলের

    আগাম জামিনের দ্বার খুলতে প্রধান বিচারপতিকে অনুরোধ কাজলের
    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ আদালতে আগাম জামিন শুনানিতে পৃথক বেঞ্চ দেওয়ার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    বুধবার (৪ আগস্ট) বিকেলে টেলিফোনে প্রধান বিচারপতিকে তিনি এই অনুরোধ জানান।


    পরে ব্যারিস্টার কাজল বলেন, ‘বিকেলে প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। এ সময় আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।’

    টেলিফোনে কাজল আরও বলেন, ‘এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেওয়ার কথা বলেছি। প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। বৃহস্পতিবার (৫ আগস্ট) ফুলকোর্ট মিটিংয়ে বিচারপতিদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’

    ‘আমি প্রধান বিচারপতিকে জানিয়েছি, আদালত খোলার সুবিধার্থে আইনজীবীদের করোনা টিকা দিতে আলাদা বুথ স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি। প্রধান বিচারপতিও আমাকে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর প্রথম ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে।’

    উল্লেখ্য, করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অতি জরুরি বিষয় শুনানির জন্য হাইকোর্টের তিনটি বেঞ্চে বিচারকাজ চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ