ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • পরীমণিকে আটকের গুঞ্জন

    পরীমণিকে আটকের গুঞ্জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান চলছে। বিকেল ৪টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযান শুরুর ৩০ মিনিট পর তার বাসায় একে একে তিন থেকে চারজন র‍্যাবের নারী সদস্যকে প্রবেশ করতে দেখা যায়। 

    এরপরই পরীমণিকে আটক করা হতে পারে বা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাকে আটক করার জন্যই র‍্যাবের নারী সদস্যরা বাসার ভেতরে গিয়েছেন বলে মনে করছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি র‍্যাবের পক্ষ থেকে।


    অভিযানে থাকা র‍্যাবের সদস্যরা ছাড়া বাসার ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বারবার চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। বাসার প্রধান গেটে তালা লাগিয়ে অভিযান পরিচালনা করছে র‍্যাব।

    বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে র‍্যাবের এ অভিযান শুরু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। 

    পরীমণির বাসার মূল গেটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র‍্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, র‍্যাব সদর দফতরের একটি টিম এ অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি।

    তিনি বলেন, আমরা মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। তবে কী কারণে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাকে আটক করা হবে কি না এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।

    এর আগে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।


    অভিযান চলাকালে বিকেল সাড়ে চারটার দিকে পরীমণি তার বাসার বারান্দায় এসে নিচে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে ওঠার জন্য ডাকতে থাকেন। এ সময় তিনি ভবনের পাঁচতলার বারান্দায় এসে সাংবাদিকদের বলেন, ভাই আপনারা উপরে কেন আসছেন না, আপনারা উপরে আসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ