ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • পরাজয়ের কোনো অজুহাত নেই : অস্ট্রেলিয়ার অধিনায়ক

    পরাজয়ের কোনো অজুহাত নেই : অস্ট্রেলিয়ার অধিনায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোনো অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। 


    অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। যেকোনো দলের বিরুদ্ধে ১৩০ রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু ১০ রানে ৩ উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিচেল মার্শ। আমিও চেষ্টা করেছি। কিন্তু ১০০ রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে।

    ম্যাথু ওয়েড আরও বলেন, আমরা জানতাম, আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা ১৩০ রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না। 

    প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ।  পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ