ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • ১১ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

    ১১ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া।

    মিরপুর শেরেবাংলায় মঙ্গলবার সন্ধ্য ৬টায় শুরু হয়েছে খেলা।

    আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয় অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

    অধিনায়কের পরিকল্পনা দুর্দান্তভাবে বাস্তবায়ন করেছে অস্ট্রেলিয় বোলাররা। ৪৭টি ডট বল দিতে পেরেছে তারা।

    টি-টোয়েন্টিতে ৪৭ বল ডট অকল্পনীয়। যে কারণে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।

    ১৩২ রানের মামুলি লক্ষ্যে তাড়ায় অবশ্য প্রথমেই উইকেট হারিয়েছে সফরকারীরা।

    এক কথায় দারুণ শুরু করেছে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

    ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে দিলেন মেহেদি হাসান।

    রাউন্ড দা উইকেটে অফ স্টাম্পে লেংথ ডেলিভারি করেন মেহেদি। বল অ্যাঙ্গেলে ঢোকে কেয়ারির ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দেয়।

    শূন্য রানে সাজঘরে ফেরেন অ্যালেক্স কেয়ারি।

    দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয় শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। নাসুমের শর্ট বলে পুল করে ছক্কা মারেন জশ ফিলিপি। পরের বলে নেন দুই রান। এরপর বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড তিনি

    নাসুমের ফ্লাইটেড বল টার্ন করে বেরিয়ে যায় ফিলিপির ব্যাটের পাশ দিয়ে। বল গ্লাভসে জমিয়ে চোখের পলকে বেল উড়িয়ে দেন কিপার নুরুল হাসান সোহান।

    ৫ বলে ৯ রানে আউট ফিলিপি।

    এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৪.১ ওভারে ৩ উইকেটে ২১  রান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ