ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গুলির পর গাড়ির চাকায় সাংবাদিককে পিষে মারে তালেবান 

    গুলির পর গাড়ির চাকায় সাংবাদিককে পিষে মারে তালেবান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাধিক গুলিতে দেহ ঝাঁঝরা করে দেওয়ার পরেও তার উপর চালিয়ে দেওয়া হয়েছিল ভারী গাড়ি। যাতে মুখ থেকে ধড় বিকৃত হয়ে যায় গোটা দেহ। ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির দেহে এ ভাবেই অত্যাচার চালিয়েছিল তালেবানেরা।

    দানিশের দেহাবশেষের মেডিক্যাল রিপোর্ট উদ্ধৃত করে সোমবার একটি ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এমনই জানিয়েছে। ওই রিপোর্টের প্রতিটি ছত্রে ফুটে উঠেছে তালিবানি নৃশংসতার ছবি।


    ১৬ জুলাই রাতে কন্দহর শহরের স্পিন বোল্দাকে আফগানিস্তান সেনা এবং তালিবান জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছিলেন ৩৮ বছরের দানিশ। সংবাদ সংস্থা রয়টার্সের চিত্রসাংবাদিক হিসাবে সে সময় আফগানিস্তানের সেনাবাহিনীর বিশেষ শাখা ‘আফগান স্পেশাল ফোর্সেস’-এর সঙ্গে খবর সংগ্রহের পাশাপাশি ছবি তোলার কাজ করছিলেন। সে কাজের সূত্রে দু’পক্ষের গুলিযুদ্ধের মধ্যে পড়ে তালিবানদের ১২টি গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন পুলিৎজার জয়ী দানিশ। তবে মৃত্যুর পরেও তার নিথর দেহের উপর অত্যাচার চালায় তালেবানরা।

    দানিশের নিহত হওয়ার পর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে সে ঘটনার রেশ এখনও কাটেনি। ভারতীয় সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, দানিশের দেহাবশেষের মেডিক্যাল রিপোর্টে তাঁর দেহের উপর তালিবানদের অত্যাচার ফুটে উঠেছে। আফগান এবং ভারতীয় নিরাপত্তা এজেন্সির নানা সূত্র মারফত সে তথ্যাদির সমর্থন পেয়েছে তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ