ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • ১৩১ রান তুলেছে বাংলাদেশ

    ১৩১ রান তুলেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সন্ধ্যায় টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক ম্যাথু ওয়েড।

    ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ২ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

    তবে পাওয়ার প্লে’তে ৩৩ রান আসে নাঈম শেখ ও সাকিব আল হাসানের জুটি থেকে। এরপর ধীর হয়ে যায় রানের চাকা।

    নাঈম ২৯ বলে বিদায় নেন জাম্পার বলে ৩০ (২৯) রান করে। এরপর মাহমুদউল্লাহকে ২০ (২০) রানে ফেরান হ্যাজেলউড। নুরুল হাসান হতাশ করেন অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ দিয়ে ৩ রানে সাজঘরে ফিরে।

    সাকিব আল হাসান ৩৬ রান করলেও সেটি ৩৩ বলে। ১৭ ওভারের শেষ বলে দলীয় ১০৪ রানের মাথায় বোল্ড হন হ্যাজেলউডের বলে।

    দলের এমন অবস্থায় ঝোড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন শামীম হোসেনও। ৩ বলে ৪ রান করে বোল্ড হন স্টার্কের বলে।

    শেষ দিকে আফিফের ২৩ (১৭) আর শেখ মেহেদীর ৭ রানে ভর করে ৭ উইকেটে ১৩১ রান তুলে বাংলাদেশ।

    অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ২ উইকেট নেন স্টার্ক ও ১টি করে উইকেট নেন জাম্পা, টাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ