ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • কম্পিউটারে দীর্ঘ সময় কাজ: চোখ ভালো রাখবেন যেভাবে

    কম্পিউটারে দীর্ঘ সময় কাজ: চোখ ভালো রাখবেন যেভাবে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অফিসের কাজ করার সময় একটানা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হয়। সঙ্গে অবসর সময়ে মোবাইল ব্যবহারতো আছেই। এই অত্যধিক স্ক্রিনের সঙ্গে সময় কাটানোর ফলে চোখে নানান সমস্যা দেখা দিচ্ছে। চোখ কড়কড় করা, চোখ লাল ও জ্বালাভাব, চোখে চুলকানি, ঝাপসা দেখা, চোখের চারপাশ ব্যথা এবং কপাল-ঘাড়-মাথা ব্যথা হওয়া সবই জেঁকে বসেছে। চোখের এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনার রইল কিছু পরামর্শ-

    কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে রাখুন
    কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। সবচেয় ভালো হয় মনিটরের ২২ ইঞ্চি দূরে বসে কাজ করতে পারলে। কম্পিউটারের স্ক্রিন বেশি উজ্জ্বল হলে, কম আলোয় বসে কাজ করলে, খুব কাছে বা বেশি দূরে স্ক্রিন থাকলে চোখে সমস্যা হয়। 

    শুষ্ক চোখের যত্ন
    স্ক্রিনের সামনে বসে সবার চোখ ড্রাই হয় না, তবে আপনার চোখে যদি এমন সমস্যা হয় তাহলে কিছুক্ষণ পর পর ঠাণ্ডা জলে চোখ ভালো করে ধুয়ে ফেলুন। চোখের শুষ্কভাব দূর করতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপও ব্যবহার করতে পারেন।

    চোখ থেকে জল পড়লে যা করবেন
    চোখ থেকে জল পড়লে কোল্ড-কমপ্রেস খুব ভাল কাজে দেয়। একটি কাপড়ে কয়েকটা বরফের কিউব নিন এবং এটি চোখের চারদিকে আলতো করে লাগান। এতে চোখের ব্যথা কমবে। যদি চোখে চুলকানি হয় তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখুন। ঘন ঘন চোখ স্পর্শ করবেন না এবং কিছুক্ষণ পর পর বিরতির সময় চোখ বন্ধ করে রাখুন।

    হালকা ব্রেক নিন
    দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে কাজ করার সময়ে কয়েক মিনিটের জন্য বিরতি নিন। শরীরের মতো চোখেরও বিশ্রামের দরকার হয়। ৩০-৪০ মিনিট একটানা কাজ করার পর ১০ মিনিটের বিরতি নিন। একটু জল খান। বিরতির অর্থ হল, চোখ বন্ধ রেখে তাদের বিশ্রাম দিন। বিরতির অর্থ এই নয় যে, আপনি ল্যাপটপ বা কম্পিউটার, টিভি ছেড়ে ফোন ব্যবহার করা শুরু করবেন। বিরতির সময় কয়েক মিনিট স্ক্রিন থেকে একেবারে দূরে থাকুন। লাইট বন্ধ করে টিভি-ল্যাপটপ-ফোন ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন। এতে চোখে আরও চাপ পড়ে। চোখ সুরক্ষিত রাখতে, বারবার চোখের পলক ফেলুন। মাঝেমাঝে চোখে-মুখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন।

    ২০-২০-২০ পদ্ধতি
    আপনি যদি দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কাজ করছেন, তবে ২০-২০-২০ পদ্ধতিটি মেনে দেখুন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্যে বিশ্রাম দিতে হবে। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও কিছুর দিকে তাকিয়ে থাকুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ