ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মার্কিন বিমান হামলায় ২শ’রও বেশি তালেবান নিহত

    মার্কিন বিমান হামলায় ২শ’রও বেশি তালেবান নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ২০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। রবিবার দেশটির সরকারি বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

    আফগানিস্তানের প্রাদেশিক মুখপাত্র জিলানি ফরহাদ শনিবার বলেন, "মার্কিন বিমান বাহিনীর জায়ান্ট বি -২২ বিমান তালেবান অবস্থানে বোমা ফেলা হয়, এ হামলায় কমপক্ষে ২০০ সন্ত্রাসী নিহত হয়।"


    গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিন শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহারে তুমুল লড়াই চলছে আফগান সামরিক বাহিনী আফগানিস্তান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স (এএনডিএসএফ) সদস্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে।

    এদিকে, একই সময়ে আফগানিস্তানের দ্বিতীয় প্রধান শহর হিসেবে পরিচিত কান্দাহারের তালেবান ঘাঁটিসমূহে বিমান হামলা করেছে এএনডিএসএফ। হামলায় ১০ জনেরও বেশি তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার পৃথক এক টুইটে হামলার ভিডিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।


    শনিবার বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত ২১ তালেবান সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনজন কমান্ডার ও দুই চেচেন নাগরিক ছিল। এ ছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ২০টি গ্রাম থেকে তালেবানদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ