ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চীনে হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ৩০২ জনের মৃত্যু

    চীনে হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ৩০২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাজার বছরের প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার মুখোমুখি চীনের হেনান প্রদেশ। দেশটির স্থানীয় সরকারের তথ্যমতে এখন পর্যন্ত এই বন্যায় নিখোঁজ হয়েছেন প্রায় ৫০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে।

    বার্তাসংস্থা এএফপির বরাতে জানা যায়, চীনের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ‘হাজার বছরের’ সর্বোচ্চ বৃষ্টির কারণে হেনান প্রদেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। বন্যায় ঝেংঝৌ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র এই প্রদেশেই প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় ২৯২ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ হয়েছেন ৪৭ জন।


    ঝেংঝৌয়ের মেয়র হো হং বলেন, বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ, ভূগর্ভস্থ একটি গাড়ি পার্কিংয়ে এক সাথে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। এছাড়া একটি সুরঙ্গে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন।

    এদিকে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির ক্যামেরায় ধারণ করা বন্যার ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেছেন হেনানের স্থানীয় একদল বাসিন্দা। এছাড়াও বন্যার তথ্য প্রচারের সময় তাদের ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন সংবাদকর্মীরা।


    গত ১৭ জুলাই চীনের হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বর্ষণ এবং বন্যায় সেখানকার এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অন্তত ৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় হেনানের মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ