ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • ‘দেড় বছরে ১৬ হাজার করোনা বেড স্থাপন করেছি’

    ‘দেড় বছরে ১৬ হাজার করোনা বেড স্থাপন করেছি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১০০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।


    আজ সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি নবনির্মিত এ হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী আরো বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগী চিকিৎসার ব্যবস্থা করা হবে।

    প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বার বার স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি শুধু জাতীয় নেতা ছিলেন না, ছিলেন আমার বড় ভাইয়ের মতো। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করব এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করব।


    ২০১৫ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০.৯০ একর জায়গার ওপর শহরের পাশেই শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে হাসপাতালটি। তবে এক বছর পূর্বেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেডিক্যাল কলেজের কার্যক্রম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ