ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইসরায়েলকে হেভি-লিফট হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইসরায়েলকে হেভি-লিফট হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলকে ১৮টি অত্যাধুনিক সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টার দিচ্ছে আমেরিকা। গত শুক্রবার (৩০ জুলাই) এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, অত্যাধুনিক এই ১৮টি সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টারের মূল্য ৩.৮ বিলিয়ন ডলার। একই সঙ্গে এসব হেলিকপ্টারের স্পেয়ার ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম, অন্যান্য যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন সম্প্রতি ওই বিলটি অনুমোদন করেছে। অত্যাধুনিক এসব হেলিকপ্টারের চালান কবে নাগাদ ইসরায়েলে পৌঁছুবে তা এখনও জানা যায়নি।


    সাধারণত ৩টি অত্যাধুনিক টি৪০৮ টার্বোশ্যাফট ইঞ্জিন সম্বলিত এসব হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে ২৭ হাজার পাউন্ড পর্যন্ত ভার বহনরত অবস্থায় সর্বোচ্চ ২১০ কি.মি. দূরত্ব পর্যন্ত উড়তে সক্ষম। ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের কাছে সমরাস্ত্র বিক্রির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এসব সামরিক হেলিকপ্টার দিচ্ছে।


    এর আগে গত মে মাসে গাজার বেসামরিক এলাকায় বোমাবর্ষণের অভিযোগে ইসরায়েলের জন্য ৭৩ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তার বিল আটকে দিয়েছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ