ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনে চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

    চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনে চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনোফোর্মের সঙ্গে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।

    তিনি বলেন, সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি। চীনের কাছ থেকে টিকা ক্রয়ের পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাস আরো টিকা আসবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ