ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বহুরূপী নারী ডাক্তারের ৬ দিনের রিমান্ড

    বহুরূপী নারী ডাক্তারের ৬ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালতে রিমান্ড এই রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর শাহ আলী থানায় প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের উভয় মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে রবিবার সকালে মিরপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসক ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম, র‌্যাংক ব্যাচ উদ্ধার করে র‌্যাব। এরপর সোমবার রাজধানীর শাহ আলী থানায় ঈশিতার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে তিন মামলা দায়ের করেছে। তারমধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ