ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু কাল

    অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটছে। আগামীকাল সোমবার থেকে ঢাকায় এবং ৭ আগস্ট থেকে সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানান।

    তিনি জানান, ঢাকায় যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পায়নি তাদেরকে আগামীকাল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আর ৭ আগস্ট থেকে সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। প্রথম ডোজের টিকা যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল, সেই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।


    তিনি আরও জানান, দ্বিতীয় ডোজের টিকার জন্য মোবাইলে এসএমএস লাগবে না। আগের এসএমএস দেখালেই হবে। এছাড়া টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

    শনিবার (৩১ জুলাই) জাপানের কাছ থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। এর আগে প্রথম চালানে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ পাওয়া গেছে। এই টিকা দিয়েই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে।


    গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে করোনার অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা দেওয়া শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝপথে বন্ধ হয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ