ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যু আরও ২১

    ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যু আরও ২১
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    রোববার (১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

    তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ৬ জন,  টাঙ্গাইলের ২ জন ও গাজীপুরের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের ২ জন।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৮ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

    এদিকে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে ৫৯১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৯ শতাংশ বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ