ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • টিকা নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই

    টিকা নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই করছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


    এদিকে শনিবার রাজধানীসহ সারাদেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজারের টিকা দেয়া হয়। ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ২০ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন হলো। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭৭৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৯৪ জন ও নারী ২৮০ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৩৬ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ১৬৩ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ৯৭০ জন ও ৯৩ হাজার ১৯৩ জন নারী রয়েছেন। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২ লাখ ৪৮ হাজার ১০৬ জন হলো।

    সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ১২৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯৬ জন ও নারী ৪ হাজার ৭৩২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৯ হাজার ৮৩৬ জন।

    শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৭২ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৩২ জন ও ২৮ হাজার ৬১০ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৬৮১ জন হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ