ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • দুর্ধর্ষ ছিনতাইকারী টিকটক ফারজানা গ্রেফতার

    দুর্ধর্ষ ছিনতাইকারী টিকটক ফারজানা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তার পুরো নাম ফারজানা বেগম (২৭)। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টিকটক ফারজানা। টিকটক রাজ্যে তার বেশ পরিচিতিও আছে। এ পরিচয়ের আড়ালেও টিকটক ফাজানার আছে অন্য এক পরিচয়। নগর পুলিশের খাতায় ফারজানা একজন ভয়ংকর ছিনতাইকারী। তার নামে পুলিশের খাতায় আছে ৮টি মামলা। শুক্রবার মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার হন ফারজানা।

    ফারজানার স্বামী রুবেল মাত্র ২ দিন আগে এলজি ও ছোরাসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলেই গড়ে তুলেছে ছিনতাই চক্র। নগরজুড়ে বেড়াচ্ছে ছিনতাই করে।

    পুলিশ জানায়, ফারজানার ছিনতাইয়ের রয়েছে নানা কৌশল। এরমধ্যে একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, অন্যথায় তার বিরুদ্ধে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও ঠিকানা জিজ্ঞাসা করার ভান করে থামায়। এরপর ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়। 

    ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। টিকটক লাইকিতে ফারজানা সেলিব্রেটি। কিন্তু আমাদের কাছে সে একজন মোস্ট ওয়ান্টেড। দুর্ধর্ষ একজন ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে ছেলে ও মেয়েদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ