ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • এনআইডি ছাড়া টিকা নিবন্ধন পদ্ধতি

    এনআইডি ছাড়া টিকা নিবন্ধন পদ্ধতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা থেকে সুরক্ষা পেতে ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই তারাও পাবেন করোনার টিকা। টিকা নেওয়ার পরই তাদের জাতীয় পরিচয় দেওয়ার সুপারিশ করা হবে।

    শুক্রবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


    প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টিকা নিতে নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে পলক বলেন, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে সুরক্ষা প্ল্যাটফর্ম থেকে নিবন্ধন নিতে পারবেন, ৮ আগস্ট থেকে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারাও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এখন থেকে ১৮ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।


    পলক বলেন, বৃহস্পতিবার (২৯ জুলাই) ক্যাবিনেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ২৫ বছর বয়সীদের টিকা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই ১৮ বছর বয়সীরা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন এমন সিদ্ধান্ত হয়। যাদের এখন জাতীয় পরিচয় পত্র নেই তারা টিকা নেওয়ার পর তাদের জাতীয় পরিচয় পত্র দেওয়ার সুপারিশ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ