ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায়

    সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত একটা এবং তিনটায় আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

    এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক। তিনি বলেন, আজ মোট ৩০ লাখ ডোজ আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছেছে। আরও ১০ লাখ রাত একটা এবং বাকি ১০ লাখ তিনটায় এসে পৌঁছাবে।

    যদিও এর আগে সন্ধ্যায় তিনি জানান, পৃথক দুটি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা আসবে। প্রথম ফ্লাইটটি টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্য ফ্লাইটটি রাত তিনটায় পৌঁছাবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ